মাকে কুপিয়ে হত্যার দৃশ্য দেখে চিৎকার শিশুর

২৭ অক্টোবর ২০২০, ০৩:২৪ PM
মাকে কুপিয়ে হত্যার দৃশ্য দেখে চিৎকার শিশুর

মাকে কুপিয়ে হত্যার দৃশ্য দেখে চিৎকার শিশুর © টিডিসি ফটো

আনোয়ারা বেগম শিল্পী নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মইনুল ইসলাম মনির বিরুদ্ধে। হত্যার দৃশ্য দেখে চিৎকার করে ওঠে তাদেরই শিশু সন্তান। পরে বিপদ আঁচ করতে পেরে পালিয়ে যান স্বামী মইনুল।

সোমবার রাতে নাটোর সদর উপজেলার নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিল্পী একই এলাকার বাহার উদ্দিনের মেয়ে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকায় চাকরি করতেন মইনুল ইসলাম মনি। গত কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। এরপর থেকে স্ত্রী শিল্পীর সঙ্গে ঝগড়া লেগেই থাকত।

গত রাতে ঝগড়ার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যান মনি। এ সময় শিল্পীর শিশু সন্তানের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং মুমূর্ষু অবস্থায় শিল্পীকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসক শিল্পীকে মৃত ঘোষণা করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।

যুবদল নেতাকে না পেয়ে কলেজ ছাত্রকে কোপালো মাদক ব্যবসায়ীরা
  • ২৮ মার্চ ২০২৬
আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ সদস্যদের বাসস্থান ও আসবাব তৈরিসহ যেসব বিষয়ে সিদ্ধান্ত …
  • ২৮ মার্চ ২০২৬
হাড্ডাহাডি লড়াইয়ে ভারতের সঙ্গে ড্র বাংলাদেশের
  • ২৮ মার্চ ২০২৬
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মেয়েকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাসিম…
  • ২৮ মার্চ ২০২৬
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ সৌদি আরব-ইরাক-সিরিয়া-কুয়ে…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence