রায়হান হত্যা: পুলিশ ফাঁড়ির সিসিটিভির হার্ডডিস্ক গায়েব

২২ অক্টোবর ২০২০, ১২:৩৬ PM
এসআই  আকবর হোসেন ও এসআই হাসান উদ্দিন

এসআই  আকবর হোসেন ও এসআই হাসান উদ্দিন © ফাইল ফটো

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম ‘নির্যাতনের ফলে’ মারা যাওয়া আখালিয়ার যুবক রায়হান আহম্মেদ (৩০) হত্যার ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হলে পালিয়ে যান নির্যাতনের মূলহোতা বন্দর বাজার ফাঁড়ির ইনচার্জ এসআই  আকবর হোসেন।

এতে সহযোগিতা করেন বন্দরবাজার ফাঁড়ির টু-আইসি এসআই হাসান উদ্দিন। একই সঙ্গে বন্দরবাজার ফাঁড়ির সিসি ক্যামেরার ফুটেজও নষ্ট করার অভিযোগ রয়েছে হাসান উদ্দিন ও এক স্থানীয় সাংবাদিকের বিরুদ্ধে।

এ ঘটনায় এসআই হাসান উদ্দিনকে বরখাস্থ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ তাকে সাময়িক বরখাস্থ করে পুলিশ হেফাজতে নেয়ার নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে এসএমপির উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, হাসান উদ্দিনকে কড়া পুলিশ প্রহরায় রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

এ সময় তাকে গ্রেপ্তার করা হবে কিনা, সেটি জানতে চাইলে তিনি বলেন, মামলাটির তদন্তভার পিবিআইয়ের কাছে। গ্রেপ্তারের বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। তারা চাইলেই এসএমপি তাদের কাছে হস্তান্তর করবে।

গত ১১ অক্টোবর পুলিশি নির্যাতনে রায়হান নিহতের পর ১২ অক্টোবর পালিয়ে যায় প্রধান সন্দেহভাজন বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর। তার পালিয়ে যাওয়া নিয়ে পরবর্তীতে আরও একটি তদন্ত কমিটি করে এসএমপি।

তদন্ত কমিটির একটি সূত্র জানায়, ফাঁড়ি অভ্যন্তরে নির্যাতনের ঘটনার প্রমাণ মুছতে এসআই আকবরসহ তিনজনে মিলে গায়েব করেন সিটি ক্যামেরার ফুটেজ। অপর দু’জন হলেন- ফাঁড়ির টুআইসি এসআই হাসান উদ্দিন ও স্থানীয় সংবাদকর্মী আব্দুল্লাহ আল নোমান।

এসআই হাসান উদ্দিন ও স্থানীয় পত্রিকার ওই সাংবাদিক মিলে ১১ অক্টোবর বন্দরবাজার ফাঁড়ির সিসি ক্যামেরার হার্ডডিস্ক পরিবর্তন করে নতুন হার্ডডিস্ক সংযোজন করে। স্থানীয় একটি পত্রিকার সেই সাংবাদিক গ্যালারিয়া শপিং সিটির ফ্রেন্ডস কম্পিউটার নামের এক দোকান থেকে ১২’শ টাকায় ৫০০ গিগাবাইটের একটি হার্ডডিস্ক ক্রয় করে, যার ইনভয়েস নম্বর ২৪৬০২। সেই মার্কেটের সিসি টিভির ফুটেজও সংগ্রহ করে তদন্ত কমিটি। এরপর সেই সাংবাদিক কম্পিউটারের দোকান থেকেই একজনকে নিয়ে যান সেই হার্ডডিস্ক পরিবর্তনের জন্য।

তদন্ত কমিটির মতে, এসআই  হাসান উদ্দিন ওই কাজে সহায়তা করেছেন। এর পাশাপাশি এসআই  হাসান উদ্দিন ঘটনার দিন সেই সাংবাদিকের সঙ্গে ৪০ বার এবং এর আগের দিন ১৯ বার কথা বলেছেন।

এছাড়া হাসান উদ্দিনের বিরুদ্ধে এসআই  আকবরকে পালানোর সহায়তার অভিযোগও পেয়েছে তদন্ত কমিটি।

এসএসসির কেন্দ্রে সিসিটিভি-ঘড়ি-পর্যাপ্ত আলো বাতাসসহ যেসব বিষ…
  • ২৮ মার্চ ২০২৬
জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্…
  • ২৮ মার্চ ২০২৬
রাতেই ঢাকা-রাজশাহীসহ ১৯ জেলায় ঝড়ের আভাস
  • ২৮ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে চার মুসলিম দেশ
  • ২৮ মার্চ ২০২৬
দিক হারিয়ে ভাসতে ভাসতে সাগরে ৬ দিন, মারা গেলেন ১৮ বাংলাদেশি
  • ২৮ মার্চ ২০২৬
৪৩২ রানের ম্যাচে রিশাদদের হারাল শরিফুলরা
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence