স্কুলের শহীদ মিনার ভাঙচুর: যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

২২ অক্টোবর ২০২০, ০৯:১৮ AM
ঝালকাঠি যুব মহিলা লীগের সহ-সভাপতি ফাতেমা শরীফ

ঝালকাঠি যুব মহিলা লীগের সহ-সভাপতি ফাতেমা শরীফ © টিডিসি ফটো

ঝালকাঠিতে বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুরের মামলায় জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি ফাতেমা শরীফকে পুলিশ গ্রেফতার করেছে।

বুধবার দুপুরে শহরের সিটিপার্ক সড়কের বাসা থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ। এ দিন সকালে ঝালকাঠি সদর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়।

এর আগে গত সোমবার ফাতেমা শরীফসহ ১৭ জনের নামে ঝালকাঠি জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে দ্রুত বিচার আইনে একটি নালিশি অভিযোগ দেন শিক্ষক রীতা মন্ডল।

ওই দিনই আদালতের বিচারক এএইচএম ইমরানুর রহমান ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে নেয়ার আদেশ দেন।

বুধবার আদালতের আদেশের কপি থানায় এসে পৌঁছালে মামলাটি রেকর্ড হয় বলে জানান সদর থানার ওসি খলিলুর রহমান।

ফাতেমা শরীফকে গ্রেফতারের পরই থানা থেকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৪ আগস্ট বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদ থেকে বাদ পড়া শারমীন মৌসুমি কেকা এবং আনিসুর রহমান তাপু ও ফতেমা শরীফের নেতৃত্বে ১২/১৪ জন শাবল, খোন্তা, কোদাল ও আগ্নেয়াস্ত্র নিয়ে তালা ভেঙে সুগন্ধা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঢুকে শহীদ মিনার গুঁড়িয়ে দেন।

বাদির আইনজীবী মো. শফিকুল ইসলাম বলেন, আসামিরা ভাষা আন্দোলনের প্রতীক শহীদ মিনার ভাঙচুর করে মারাত্মক অপরাধ করেছেন; যা দ্রুত বিচার আইনে বিচারযোগ্য।

পদ্মফুলে সেজেছে ধাড়াইল বিল, দর্শনার্থীদের ভিড়
  • ২৩ এপ্রিল ২০২৬
গাকৃবিতে জলবায়ু সহনশীল পরিবেশে মৌমাছি পালনে কর্মশালা
  • ২৩ এপ্রিল ২০২৬
মোচ উঠলেই ঢলঢলা হয়ে ছেলেকে মোবাইল দিয়ে দেন, তারা খারাপ হয়ে …
  • ২৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই মিনিস্টার নিয়োগ দেবে নারী শোরুম ম্যানেজার, ক…
  • ২৩ এপ্রিল ২০২৬
কুবিতে ঘন ঘন লোডশেডিং, শিক্ষার্থীদের দুর্ভোগ
  • ২৩ এপ্রিল ২০২৬
নার্সিং অধিদপ্তর থেকে সরানো হল আনোয়ার আকন্দকে
  • ২৩ এপ্রিল ২০২৬