অটোরিকশা থেকে লাফিয়ে নিজেকে রক্ষা করলেন কলেজ ছাত্রী

১৯ অক্টোবর ২০২০, ১১:১৮ AM
শেরপুরে অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে নিজেকে রক্ষা করেছেন এক কলেজ ছাত্রী

শেরপুরে অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে নিজেকে রক্ষা করেছেন এক কলেজ ছাত্রী © প্রতীকী ছবি

যৌন নিপীড়ন থেকে রক্ষা পেতে শেরপুরে চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করলেন এক কলেজছাত্রী। তবে যৌন নিপীড়ন থেকে রক্ষা পেলেও আহত হয়েছেন তিনি। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, রোববার (১৮ অক্টোবর) এ ঘটনায় ওই ছাত্রী হানিফ মিয়া (৩০) নামে একজনের বিরুদ্ধে মামলা করেছেন।

হানিফ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর গ্রামের আতাব উদ্দিনের ছেলে। ওসি মামলার বরাত দিয়ে জানান, ময়ময়সিংহের হালুয়াঘাটের নার্সিং ইনস্টিটিউটে পড়েন ওই ছাত্রী। তার বাড়ি উপজেলার নাচুনমহরী গ্রামে। পূজার কেনাকাটা করার জন্য আয়নাপুর থেকে অটোরিকশায় শেরপুর যাচ্ছিলেন তিনি।

চালক ছাড়াও দুইজন যাত্রী ছিল তখন। পথে কারারপাড় এলাকায় হানিফ অটোরিকশায় উঠে তাকে যৌন নিপীড়ন শুরু করেন। এর মাত্রা বেড়ে গেলে তিনি চিৎকার করলেও এগিয়ে আসেনি কেউ। এসময় অটোরিকশা থামাতে বললেও চালক থামাননি। একপর্যায়ে ওই ছাত্রী লাফিয়ে পড়ে পায়ে আঘাত পান। তখন চালক দ্রুত অটোরিকশা নিয়ে সটকে পড়েন বলে অভিযোগ করা হয়েছে।

ওসি আরো বলেন, রাস্তায় পড়ে ব্যথায় কাতরাতে থাকলে পরিচিত এক ব্যক্তি তার বাড়িতে খবর দেন। পরে স্বজনরা গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় মামলা করেন। অভিযুক্ত হানিফকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬
বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট ক…
  • ১৭ এপ্রিল ২০২৬