বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ

১৮ অক্টোবর ২০২০, ১১:০৯ AM
চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছেন

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছেন © ফাইল ফটো

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন নিহত হয়েছেন। আজ রোববার (১৮ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে সীমান্তের ৮৯ নম্বর পিলারের কাছে ভারতীয় অংশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

উপজেলার ঠাকুরপুর সীমান্তে ওমিদুল ইসলাম (২৭) নামের ওই বাংলাদেশি নিহত হন। ওমিদুল কার্পাসডাঙ্গা ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সম্প্রতি বন্ধুদের প্ররোচনায় গরু ব্যবসায় যোগ দেন ওমিদুল। ভারত থেকে গরু আনার জন্য গত শনিবার রাতে বাড়ি থেকে বের হন তিনি। তবে আর ঘর ফেরেননি। পরে আজ রোববার সকালে বিজিবির মাধ্যমে ছেলের মৃত্যুর খবর পান বাবা শহিদুল ইসলাম।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল খালেকুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বিএসএফ ওমিদুলের লাশ অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নিয়েছে। এ ঘটনার কড়া প্রতিবাদ জানানোর পাশাপাশি লাশ ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close