মিঠুনের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অভিনেত্রীর

১৮ অক্টোবর ২০২০, ১২:২৭ AM
মিঠুনের সঙ্গে ছেলে মিমো ও স্ত্রী যোগিতা বালি

মিঠুনের সঙ্গে ছেলে মিমো ও স্ত্রী যোগিতা বালি © আনন্দবাজার

ভারতীয় চলচ্চিত্রের মেগাস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় (মিমো) চক্রবর্তী এবং স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধে ধর্ষণ ওি শারীরিক নির্যাতনের অভিযোগ এনে এফআইআর দায়ের করেছেন এক তরুণী মডেল। সংবাদসংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে। তবে আজ শনিবার বিকেল পর্যন্ত এ বিষয়ে মিঠুন বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

পুলিশের সূত্রে আনন্দবাজার জানিয়েছে, গত ১৫ অক্টোবর মিমো এবং যোগিতার বিরুদ্ধে মুম্বাইয়ের ওশিয়ারা থানায় ওই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারিনী জানান, ২০১৫ সাল থেকে তিনি মিমোর সঙ্গে সম্পর্কে ছিলেন। একবার মিমো তাঁর সফ্‌ট ড্রিঙ্কে মাদক মিশিয়ে দিয়েছিলেন এবং তারপর অনুমতি ছাড়াই তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করেছিলেন।

অভিযোগকারিনীকে মহাক্ষয় বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন বলে তাঁর দাবি। তার অভিযোগ, প্রথমে তিনি মুম্বাইতে এফআইআর দায়ের করার চেষ্টা করলেও পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। এরপর তিনি দিল্লি গিয়ে সেখানকার আদালতের দ্বারস্থ হন। প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এফআইআর দায়ের করার নির্দেশ দেয়। তারপরেই মুম্বইয়ের ওশিয়ারা থানায় মিঠুনের ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে ওই এফআইআর দায়ের করা হয়।

তবে মিঠুন চক্রবর্তী পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মিঠুন বেশ কয়েকমাস ধরেই ‘পাবলিক লাইফ’-এ নেই। রাজনীতিতেও নেই। সারদা মামলায় তাঁর নাম জড়িয়ে যাওয়ার পর প্রথমে সিবিআইকে টাকা ফেরত দিয়েছেন। তার পর ইস্তফা দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্যের পদ থেকে। তখন থেকেই মিঠুন কার্যত অধরা।

তবে এর মধ্যে তিনি কলকাতায় এসেছিলেন একটি ডান্স রিয়্যালিটি শোয়ের বিচারক হিসাবে। সেই শোয়ের জন্য তিনি শ্যুটও করেছিলেন। কিন্তু তা ছাড়া তাঁকে বাইরে বিশেষ দেখা যায়নি। মাঝে তাঁর গুরুতর অসুস্থতার খবরও রটেছিল। কিন্তু পরে জানা যায়, মিঠুনের অসুস্থতা ততটা গুরুতর নয়।

ঘটনাচক্রে, মিঠুনের বড় ছেলে মিমোর বলিউড কেরিয়ার সে ভাবে দানা বাঁধেনি। ‘মিঠুনপুত্র’ হওয়ায় তাঁর উপর প্রত্যাশার চাপও ছিল প্রচুর। কিন্তু এই ‘বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস’-এর অভিযোগ মিমো, যোগিতার এবং সর্বোপরি মিঠুন কীভাবে সামাল দেন, তা নিয়ে ইতিমধ্যে কৌতূহল দেখা দিয়েছে। আইনি প্রক্রিয়ায় গিয়ে তাঁর আগাম জামিনের আবেদন করেন কি না, তা-ও দেখার। এ-ও দেখার, ওশিয়ারা থানা তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করে কি না।

জেনে নিন কম খরচে মেডিকেলে পড়ার সেরা ৪ দেশ সম্পর্কে
  • ২৩ মার্চ ২০২৬
রমজানে ৩০ দিন  নামাজ পড়ে পুরস্কার পেল ৫৭ শিশু- কিশোর
  • ২৩ মার্চ ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, পদ ৫, আবেদন শে…
  • ২৩ মার্চ ২০২৬
৭ দিনের ঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে ব্যাংক-অফিস-আদালত
  • ২৩ মার্চ ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা: শিক্ষার্থীদের মানতে হবে ১০ নির্দে…
  • ২৩ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৪…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence