ঘুমিয়ে থাকা মাকে পেট্রল দিয়ে পুড়িয়ে মারল ছেলে

১৭ অক্টোবর ২০২০, ১১:৪৭ PM
গ্রেফতার হানিফ মিয়া

গ্রেফতার হানিফ মিয়া © সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে পেট্রল ঢেলে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে কিশোর ছেলের বিরুদ্ধে। মোটরসাইকেল কেনার টাকা না দেয়ায় সে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যু হয়।

এ ঘটনায় অভিযুক্ত ছেলে হানিফ মিয়াকে (১৪) আটক করেছে পুলিশ। সে পৌর শহরের সদাগর ওরফে সদা মিয়ার ছেলে। অভিযোগ ও থানা সূত্র জানায়, গত ১১ অক্টোবর সকালে মোটরসাইকেল ক্রয়ের জন্য হানিফ তার মা মোছা. হনুফা বেগমের (৪০) কাছে টাকা চায়। কিন্তু টাকা না দেয়ায় গভীর রাতে ঘুমন্ত অবস্থায় মায়ের শরীরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয় হানিফ।

পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হনুফার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জন ইন্সটিটিউটে নিয়ে এসে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতর বড়ভাই দুলাল মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, হানিফকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close