ধর্ম নিয়ে কটূক্তি, দর্জির ৭ বছরের কারাদণ্ড

১৫ অক্টোবর ২০২০, ০১:০৭ PM
ধর্ম নিয়ে কটূক্তি, দর্জির ৭ বছরের কারাদণ্ড

ধর্ম নিয়ে কটূক্তি, দর্জির ৭ বছরের কারাদণ্ড © ফাইল ফটো

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় পিরোজপুরের এক দর্জির ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। কারাদণ্ডপ্রাপ্ত ওই দর্জির নাম- সুজন দে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ-শামস জগলুল হোসেন রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগে সুজন দে ট্রাইব্যুনালে হাজির হন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

ট্রাইব্যুনালের পেশকার শামিম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি সুজন দে-র বাড়ি পিরোজপুর জেলায়। তিনি টেইলরের দোকানে দর্জির কাজ করতেন। ২০১৭ সালের ২০ মে আসামি তার ফেসবুক আইডিতে হজরত মুহম্মদ (সা.) ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেন। যা ধর্মানুভূতিতে আঘাত হানে।

ওই ঘটনায় রাঙ্গামাটি জেলার লংগদু থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন সেলিম মামলাটি দায়ের করেন। ২০১৭ সালের ৩০ আগস্ট সুজন দে’র বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ওই বছরের ২৬ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। মামলায় বিচার চলাকালে বিভিন্ন সময়ে ৭ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
একচেটিয়া আধিপত্য দেখিয়ে লিভারপুলকে হারাল পিএসজি
  • ০৯ এপ্রিল ২০২৬
চ্যাম্পিয়ন লিগে ঘরের মাঠে হোঁচট খেল বার্সেলোনা
  • ০৯ এপ্রিল ২০২৬
ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যেসব অঞ্চলে তুমুল ঝড় হতে পারে আজ
  • ০৯ এপ্রিল ২০২৬
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
close