অফিসে বসে ফেনসিডিল বিক্রি করেন যুবলীগ নেতা!

১৪ অক্টোবর ২০২০, ০৯:০০ PM
ফেনুসিডিসহ আটক নাজমুল হক

ফেনুসিডিসহ আটক নাজমুল হক © সংগৃহীত

নিজ অফিসে ফেনসিডিল বিক্রির সময় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে গাজীপুরের টঙ্গীর মরকুন টিএন্ডটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই নেতার নাম নাজমুল হক (৩৪)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ৪৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী। নাজমুল নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বিষ্ণুপুর এলাকার সাইদুল হকের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যাবসা করে আসছিলেন নাজমুল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে তার অফিস থেকে ফেনসিডিল বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে।এই ঘটনায় থানায় মামলা হয়েছে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬