নুরের বিরুদ্ধে আইসিটি আইনে মামলার তদন্তে পিবিআই

১৪ অক্টোবর ২০২০, ০৫:১০ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৯ নভেম্বর জমা দিতে বলেছে আদালত।

আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে আদালত এই মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে বিকেলে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত প্রতিবেদন দাখিলের এই আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামি নুরুল হক নুর প্রায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মনগড়া, আইন বহির্ভুত, সরকারি এবং রাষ্ট্রবিরোধী অসত্য, অর্থহীন এবং উস্কানীমূলক বক্তব্য কোনো কারণ ছাড়াই নিজেকে ভাইরাল করার জন্য প্রায়পি প্রকাশ করে থাকে। গত ১২ অক্টোবর দুপুর আড়াইটার দিকে আসামি নুরুল হক নুর www.facebook.com/ducsuvpnur/video/235342794146777 নামীয় ফেসবুক আইডি থেকে ভিডিও প্রকাশ করে। সেখানে আসামি নূরুল হক নুর বাদিনীকে দুশ্চরিত্রাহীন বলে প্রকাশ করে। যা একটি মেয়ের জন্য খুবই অপমানজনক শব্দ।

অভিযোগে আরো বলা হয়, আসামি নুরুল হক নুর উল্লেখিত ভিডিওত্র বলেন যে, ছিঃ আমরা ধিক্কার জানাই এতো নাটক যে করছে সে দুঃশ্চরিত্রাহীন, ধর্ষণের নাটক করছে, স্বেচ্ছায় একটি ছেলের সাথে বিছানায় গিয়ে।' যা বাদিনীর জন্য অপমানজনক, মানহানিকর এবং আক্রমনাক্ত মিথ্যা তথ্য বটে।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, যেহেতু আসামী ছাত্র অধিকার পরিষদ নামীয় একটি সংগঠনের নেতা , তার এহেন উস্কানীমূলক বক্তব্যগুলো আক্রমনাক্ত, বিরক্ত, অপমান, অপদন্ত ও সমাজে হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে প্রকাশ ও প্রকাশ করে সমাজে বাদিনী ও বাদিনীর পরিবারকে প্রতিবেশীদের সাথে বা সমাজের সাথে শত্রুতা ও ঘৃণা সৃষ্টি করে সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটায় এবং বাদিনীর সুনাম নষ্ট করে ও মানহানি করে। যা ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (১ )/ক , ২৯(১) ৩১(২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এর আগে গত ১১ অক্টোবর শাহবাগ থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করে টাইব্যুনালে মামলা করার পরামর্শ প্রদান করেন।

ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বড় হার
  • ১৪ মার্চ ২০২৬
মহিলা জামায়াতের ইফতারে বাধা দিতে গিয়ে সংঘর্ষে আহত বিএনপি নে…
  • ১৩ মার্চ ২০২৬
সংসদে ‘যুদ্ধাপরাধী’দের নামে শোকপ্রস্তাব প্রত্যাখ্যান করল উদ…
  • ১৩ মার্চ ২০২৬
এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ১৩ মার্চ ২০২৬
জান দেব, জুলাই দেব না— সনদ বাস্তবায়নের লড়াইয়ে ছাড় নয়: এমপি …
  • ১৩ মার্চ ২০২৬
লেবাননের জন্য জাতিসংঘের ৩২৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা আ…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081