গাছে ধাক্কা পিকনিকের বাসের, মুহূর্তেই আনন্দ পরিণত হল বিভীষিকায়

১১ অক্টোবর ২০২০, ১১:১৬ AM
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

পিকনিকের বাসে করে  নোয়াখালী থেকে কক্সবাজার ভ্রমণে যাওয়ার সময় দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। হতাহতরা সবাই ওই বাসের যাত্রী বলে জানা গেছে।

আজ রোববার (১১ অক্টোবর) সকাল ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ ওয়াহেদপাড়ায় হুদাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে ঈদগাহ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন বলেন, নীলাচল পরিবহনের বাসে করে প্রায় ৪০ জন নোয়াখালী থেকে কক্সবাজারে পিকনিকে যাচ্ছিলেন। বাসটি ঈদগাহ এলাকায় পৌঁছালে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলে মো. মুরাদ (১৮) ও কালা মিয়া (৬০) নামের দু’জন প্রাণ হারান। এছাড়া বাসের আহত অন্তত ১৫ জনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬
৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬
এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬