ছাত্রীকে ধর্ষণের দৃশ্য দেখে ফেললেন স্ত্রী, আ.লীগ নেতা গ্রেফতার

০৯ অক্টোবর ২০২০, ১০:৪৬ AM
তমিজ উদ্দিন নয়ন

তমিজ উদ্দিন নয়ন © সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তমিজ উদ্দিন নয়ন (৫০) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ভাদাদিয়া গ্রামের চুনি মাঝি বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। তমিজ উদ্দিন মতিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

বিষয়টি নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষাসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ওই গ্রামের মৃত সৈয়দ আহম্মদের ছেলে তমিজ উদ্দিন বাড়ির সামনেই ফার্নিচারের ব্যবসা করেন। গত ১ অক্টোবর সকালে ওই দোকানের কর্মচারীর মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় দোকানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে তমিজ উদ্দিন। এসময় ঘটনাটি কাউকে জানালে তাকে ও তার পিতাকে হত্যার হুমকি দেয় সে।

বিষয়টি তমিজ উদ্দিনের স্ত্রী দেখে ফেললে তারও মুখ বন্ধ করার জন্য মারধরও করেন। একপর্যায়ে স্বামী-স্ত্রীর ঝগড়ার কারণে অনেকে বিষয়টি জেনে যায়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনার কথা ছড়িয়ে পড়ে। পরে বৃহস্পতিবার রাতে ওই ছাত্রী তার পিতা-মাতার কাছে ঘটনার বর্ণনা দেয়।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই তমিজ উদ্দিনকে আসামি করে সোনাগাজী থানায় মামলা দায়ের করেন। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তমিজ উদ্দিন ওই ছাত্রীর সম্পর্কে চাচা হন বলে জানা গেছে।

বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence