নোয়াখালীতে এবার ঘুমন্ত মায়ের পাশ থেকে তুলে নিয়ে শিশুকে ধর্ষণ

০৯ অক্টোবর ২০২০, ০৮:৫৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ঘুমন্ত মায়ের পাশ থেকে তুলে নিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করেছে হেলাল (২০) নামের এক যুবক। গত বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর নোমানে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হেলাল ওই গ্রামের জসিম উদ্দীনের ছেলে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার চর জব্বর থানা পুলিশ অভিযুক্ত হেলালকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, ধর্ষণের ঘটনায় ওই শিশুর মা ইয়াসমিন বাদী হয়ে চর জব্বার থানায় মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে পুলিশকে অভিযোগ করার পরপরই হেলাল উদ্দিনকে আটক করে পুলিশ।

মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য নুর আলম জানান, শিশুর বাবা মো.ইউসুফ নবীর খামারে আসামি হেলাল কাজ করে আসছিল। এলাকার গণ্যমান্য লোকদের কাছে শিশুটিকে ধর্ষণ করেছে বলে সে নিজেই স্বীকার করেছে।

চর জব্বার থানার ওসি সাহেদ উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মামলা গ্রহণ করা হয়েছে। হেলালকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
যে এডিটেড ছবি শেয়ারের কারণে ছাত্রদল থেকে বহিষ্কার সাবেক কেন…
  • ১১ এপ্রিল ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি বি…
  • ১১ এপ্রিল ২০২৬
close