নিখোঁজ মেয়ের সন্ধান চেয়েছিলেন বাবা, জবাবে রড দিয়ে পিটুনি!

০৬ অক্টোবর ২০২০, ০৮:০৮ AM
রড দিয়ে এভাবে পেটানো হয়েছে বৃদ্ধ বাবাকে

রড দিয়ে এভাবে পেটানো হয়েছে বৃদ্ধ বাবাকে © সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজের মেয়েকে উত্যক্ত করা ও ঘর থেকে তুলে নিয়ে যাওয়ায় প্রতিবাদ করেছিলেন এক বৃদ্ধ (৬৫) বাবা। সোমবার (৫ অক্টোবর) এর জবাবে তাকে রড দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছেন শামীম নামে এক দুর্বৃত্ত। উপজেলার গুতগাও গ্রামের আংগুর মিয়ার ছেলে তিনি।

জানা গেছে, ওই নারী এক সন্তানের জননী এবং তালাকপ্রাপ্ত। দুবছর ধরে বাবার বাড়িতেই ছিলেন, মাঝে মাঝে গৃহ পরিচারিকার কাজ করতেন। সম্প্রতি নবীগঞ্জ উপজেলার রাজনগরে এক ব্যক্তির বাড়িতে কাজ নেন। সেখান থেকে গত ৩০ সেপ্টেম্বর তাকে শামীম তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

এ খবর জানতে পেরে সোমবার শামীমে নিকট বৃদ্ধ জানতে চান, তার মেয়েকে কোথায় রেখেছে। কিন্তু, এতে ক্ষুব্ধ হয়ে শামীম ওই বৃদ্ধকে আলীগঞ্জ বাজারের ভাড়া বাসা থেকে ধরে নিয়ে যায়। পরে রড দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। ঘটনার সময় শামীমের সঙ্গে আরও অনেকে ছিলেন বলেও অভিযোগ করেন বৃদ্ধ বাবা।

কান্নাজড়িত কণ্ঠে ওই বৃদ্ধ জানান, ছয় দিন ধরে মেয়ের খোঁজ নেই। তিনি শুনেছেন শামীম তাকে তুলে নিয়ে গেছে। এ কথাই শামীমকে জিজ্ঞেস করতে গিয়েছিলেন। তার মেয়েকে শামীম উত্ত্যক্তও করতো। শামীমকে এ কথা জিজ্ঞেস করতেই ক্ষেপে যায় সে। এসময় কথা কাটাকাটিও হয় তার সঙ্গে। এর জের ধরে তার বাসা থেকে শামীম, লিটন, লিয়াকত, আক্কাইসহ আরও দু‘জন তাকে ধরে নিয়ে গিয়ে পিটিয়েছে। মেয়েকে উদ্ধারসহ বিচার দাবি করেন তিনি।

স্থানীয়রা জানান, শামীম একজন সন্ত্রাসী ও মাদকসেবী হিসেবে এলাকায় পরিচিত। চুরি, ডাকাতিসহ নানা ধরনের অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বেশ কয়েকটি মামলাও রয়েছে শামীমের নামে।

এদিকে বৃদ্ধকে মারধরের ছবি ও মেয়ে নিখোঁজের ঘটনার বর্ণনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে। স্থানীয়ভাবে ধারণ করা ভিডিওতে মেয়ের বাবার শরীরে রডের আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। নির্যাতনের শিকার বৃদ্ধ ভিডিওতে মারধর ও মেয়ে নিখোঁজের কথা জানান।

ভিডিওতে বৃদ্ধকে বলতে শোনা যায়, শামীম তার মেয়েকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করছে। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যকে জানিয়েও প্রতিকার পাননি। তার মেয়ে এখন কোথায় আছে জানেন না তিনি।

এ ব্যাপারে পাইলগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মখলুছ মিয়া বলেন, বিষয়টি তাকে কেউ জানায়নি।

জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মো মুসলেহ উদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আর এসআই আরিফ রেজা বলেন, ‘শামীম ও তার লোকজনদের ধরতে অভিযান চালছে। তবে তাকে পাওয়া যায়নি।’

১-১৮তম নিবন্ধনধারীদের জন্য পুনরায় সুপারিশ চাইল শিক্ষা মন্ত্…
  • ২৫ মার্চ ২০২৬
সিআইডি প্রধান হিসাবে মোসলেহ্ উদ্দিন আহমদের যোগদান
  • ২৫ মার্চ ২০২৬
পরীক্ষার্থীদের যাতায়াতে বাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসহ একগুচ্ছ…
  • ২৫ মার্চ ২০২৬
এসএসসি নয়, শুধু এইচএসসির পরীক্ষা অভিন্ন প্রশ্নে নেওয়ার উদ্য…
  • ২৫ মার্চ ২০২৬
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে নেওয়ার পরিকল্পনা:…
  • ২৫ মার্চ ২০২৬
‘বউরে কত করে কইলাম তোমরা বাড়ি থাকো, আমি যাই’
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence