স্বাস্থ্যের ড্রাইভার মালেক কারাগারে

০৫ অক্টোবর ২০২০, ০৮:১৭ PM
আবদুল মালেক ওরফে বাদল

আবদুল মালেক ওরফে বাদল © ফাইল ফটো

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (৫ অক্টোবর) সিএমএম আদালত মালেকের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিন অস্ত্র উদ্ধার ও জাল টাকা উদ্ধারের ঘটনায় করা ২ মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে মালেককে আদালতে হাজির করে পুলিশ। পরে দুই ২ মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে মালেককে কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে মালেকের আইনজীবী জি তার জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী আসামি মালেকেন জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দেখুন: ড্রাইভারের বাসার দরজা-ওয়াশরুমের ছবি ভাইরাল

এর আগে গত ২১ সেপ্টেম্বর অস্ত্র ও জাল টাকার পৃথক ২ মামলায় মালেককে ১৪ দিনের রিমান্ড দেন আদালত। গত ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়িচালক আবদুল মালেক গ্রেপ্তার করে র‌্যাব।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইলফোন উদ্ধার করা হয়। ঘটনার পর তুরাগ থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের করা হয় মালেকের বিরুদ্ধে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬