লাশের আদলে কাফনে মোড়ানো ৪ বস্তা ফেনসিডিল

০৫ অক্টোবর ২০২০, ০৬:৩৯ PM
লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে তিন হাজার ফেনসিডিল জব্দ

লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে তিন হাজার ফেনসিডিল জব্দ © সংগৃহীত

রাজধানীতে একটি লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে তিন হাজার ফেনসিডিল জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় গাড়িতে থাকা চালকসহ আরও চারজনকে আটক করে তারা।

সোমবার (৫ অক্টোবর) গুলশান বিভাগের (ডিসি, ডিবি) মশিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই লাশবাহী ফ্রিজিং গাড়ির ভেতরে চটের বস্তার ওপর দিয়ে কাফনের কাপড় মুড়িয়ে মৃতদেহের মতো তৈরি করে মাদক পাচারকারীরা। গতকাল বুধবার (৪ অক্টোবর) বঙ্গবাজার সংলগ্ন রাস্তায় ওই ফ্রিজিং গাড়িটি জব্দ করে গোয়েন্দা পুলিশ।

মশিউর রহমান আরও জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে ওই লাশবাহী ফ্রিজিং গাড়ি জব্দ করি। পরে গাড়ির পেছনের দরজা খুলে তার ভেতরে চটের বস্তা দিয়ে তৈরি করে তার ওপর দিয়ে কাফনের কাপড়ে পেঁচানো অবস্থায় ৪টি মৃতদেহের মতন দেখতে পাওয়া যায়। সেই চারটি বস্তা খুলে তিন হাজার পিস ফেনসিডিল উদ্ধার করা হয়।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close