এবার গোপালগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের ভিডিও মোবাইলে

০৫ অক্টোবর ২০২০, ০৪:২৫ PM

© প্রতীকি ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার উপজেলার ধারাবাশাইল গ্রামের ইব্রাহিম হাওলাদার ঠাণ্ডার মাছের ঘেরপাড়ে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আজ সোমবার কোটালীপাড়া থানায় একটি অভিযোগ করেছেন।

ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী বলেন, শনিবার সকাল ৯টায় মেধাবিকাশ ডিজিটাল স্কুলশিক্ষক সোহাগের কাছে প্রাইভেট পড়তে যাই। পড়ে স্থানীয় চৌধুরীর হাটে কলম কিনতে যাই। এ সময় আলী হোসাইন ও মাসুদ হাওলাদার আমাকে ভয় দেখিয়ে ইব্রাহিম হাওলাদার ঠাণ্ডার মাছের ঘেরপাড়ে নিয়ে যায়।

সে আরও বলেন, আলী হোসাইন আমাকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলে। রাজি না হওয়ায় আলী হোসাইন আমাকে মারধর করে ধর্ষণ করে। এদিকে তার বন্ধু মাসুদ হাওলাদার মোবাইল ফোনে এ দৃশ্য ধারণ করে। পরে ধর্ষণের কথা কাউকে বললে বা আগামীতে তাদের কথা না শুনলে এই দৃশ্য ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।

এ ঘটনা সম্পর্ক কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান গণমাধ্যমকে জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

সাফে আবারও একই গ্রুপে বাংলাদেশ ও ভারত
  • ২২ এপ্রিল ২০২৬
গাকৃবিতে ফসলের ভ্রুণবিদ্যার উপর রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন
  • ২২ এপ্রিল ২০২৬
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
  • ২২ এপ্রিল ২০২৬
অকেজো বায়োমেট্রিক মেশিনে অপচয় সরকারি টাকা
  • ২২ এপ্রিল ২০২৬
শীঘ্রই এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, উপজেলা হাসপাতালে থাকবে…
  • ২২ এপ্রিল ২০২৬