হাসপাতাল ছাড়লেন ইউএনও ওয়াহিদা

০১ অক্টোবর ২০২০, ১২:৫৭ PM
চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ঘোড়াঘাট উপজেলার সাবেক ইউএনও ওয়াহিদা খানম

চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ঘোড়াঘাট উপজেলার সাবেক ইউএনও ওয়াহিদা খানম © ফাইল ফটো

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন তার অবস্থা অনেক ভালো। একাই চলাফেরা করতে পারছেন তিনি। তেমন রিস্ক ফ্যাক্টর নেই বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহেদ হোসেন বুধবার গণমাধ্যমকে বলেন, ‘আশা করছি আগামীকাল (বৃহস্পতিবার) তাকে ছাড়পত্র দেব। তবে পরবর্তী চিকিৎসার জন্য তাকে সিআরপিতে যাওয়ার জন্য লিখে দেব। তিনি কোনও ধরনের সাপোর্ট ছাড়াই নিজে নিজেই হাটতে পারছেন।’

গত ২ সেপ্টেম্বর রাতে নিজের সরকারি বাসভবনে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী হামলার শিকার হন। পরে গুরুতর আহতাবস্থায় তাকে রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে আনা হয়। সেখানে গত ৩ সেপ্টেম্বর অপারেশন করেন অধ্যাপক ডা. জাহেদ হোসেন ও তার টিম।

চিকিৎসকরা জানিয়েছিলেন, তার মাথায় ৯টি আঘাতের চিহ্ন ছিল। আঘাতগুলো হাতুড়ি জাতীয় কিছু দিয়ে করা হয়েছে বলে তারা মনে করছিলেন। আঘাতে তার মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে যায়।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close