ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ কুবি প্রক্টরের ভাই

২৮ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৩ PM
মোঃ বেলাল উদ্দিন

মোঃ বেলাল উদ্দিন © সংগৃহীত

ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনের বড় ভাই মোঃ বেলাল উদ্দিন। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ফেনী সদরে অবস্থিত ঢাকা ব্যাংক শাখা থেকে আড়াই লাখ টাকা উত্তোলন করেন তিনি। পরে আর বাড়ি ফিরে যাননি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

তারা জানান, মোঃ বেলাল উদ্দিনের চৌদ্দগ্রামের গুনবতীতে ব্যাবসা রয়েছে। তার বাড়িও গুনবতীতে। বেলাল উদ্দিনের বয়স ৫০ বছর। পরনে সিলভার রংয়ের পাঞ্জাবি-পায়জামা রয়েছে। আর মুখে হালকা দাড়ি আছে।

এ বিষয়ে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আমরা ফেনী মডেল থানায় জিডি করব। পরিবারের সদস্যরা সবাই ভাইয়ের ফিরে আসার জন্য অপেক্ষা করছেন। এছাড়াও যদি কেউ খোঁজ পেয়ে থাকেন তাহলে ০১৯১২২৯৫৬৭৫৩-এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ থাকল।’

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) হায়দার আলী বলেন, ‘ভুক্তভোগীর পরিবার বিষয়টি আমাদের মৌখিকভাবে জানিয়েছেন। তারা জিডি করলে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করব।’

ঢাবির হল ছাত্রদলের আহ্বায়ক সদস্য সিফাত টানা তিনবারের চ্যাম্…
  • ০৫ এপ্রিল ২০২৬
ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬