ছাত্রকে পিটিয়ে শিক্ষকের স্থান হলো কারাগারে

২৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৩ AM
বরিশালের গৌরনদীতে ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ

বরিশালের গৌরনদীতে ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ © প্রতীকী ছবি

বরিশালের গৌরনদী উপজেলায় এক মাদ্রাসার আবাসিক ছাত্র ইয়াসিন হাওলাদারকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছেন শিক্ষক শরিফুল মাহমুদ (২৪)। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ি থেকে ফিরতে দেরি করায় তাকে এভাবে মারধর করা হয় বলে জানা গেছে।

ঘটনার পর রবিবার (২৭ সেপ্টেম্বর) ইয়াসিনের পিতা বাচ্চু হাওলাদার থানায় মামলা দায়ের করেন। দুপুরেই ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গৌরনদীর হোসনাবাদ মদিনাতুন উলুম নূরানী হাফেজী মাদ্রাসার ছাত্র ইয়াসিন।

গৌরনদী মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, মাদ্রাসার বেতন আনতে ইয়াসিন গত বৃহস্পতিবার বাড়ি যায়। কিন্তু শুক্রবার বৃষ্টি হওয়ায় ও তার পিতা টাকা দিতে না পারায় ইয়াসিন মাদ্রাসায় ফেরেনি। পরে শনিবার মাদ্রাসায় গেলে শিক্ষক শরিফুল গাব গাছের লাঠি দিয়ে তাকে পিটিয়ে আহত করে।

এসময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এ ঘটনায় তার পিতা মামলা করলে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে। পরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে কারাগারে পাঠায়।

এভাবে মারধরের ব্যাপারে শিক্ষক শরিফুল মাহমুদ বলেন, ‘ইয়াসিন প্রায়ই ক্লাস বন্ধ করে বাড়ি যায়। তার দেখাদেখি অন্যরাও নষ্ট হয়ে যাচ্ছিলো। এজন্য ওকে শাসন করেছি।’

ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
close