এমসি কলেজের ধর্ষণ মামলার আরেক আসামি রবিউল গ্রেপ্তার

২৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৮ AM
রবিউল ইসলাম ওরফে হাসান

রবিউল ইসলাম ওরফে হাসান © সংগৃহিত ছবি

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে তরুণীকে ধর্ষণ মামলার আসামি রবিউল ইসলাম ওরফে হাসানকে (২৫) গ্রেপ্তার করেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পুলিশের একটি দল তাকে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে গ্রেপ্তার করে।

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এ ঘটনায় এজাহারভুক্ত ছয় আসামির মধ্যে তিনজন গ্রেপ্তার হলেন।

এর আগে সকালে সুনামগঞ্জের ছাতক থেকে মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে গ্রেপ্তার করে ছাতক থানা-পুলিশ। এর ঘণ্টাখানেক পর হবিগঞ্জের মাধবপুর থেকে অর্জুন লস্করকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

রবিউলের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামে। রবিউল ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি মুক্তিযুদ্ধ মঞ্চ এমসি কলেজ শাখার আহ্বায়ক।

গত শুক্রবার রাত পৌনে আটটা থেকে সাড়ে আটটার দিকে ধর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মোট নয়জনের বিরুদ্ধে ওই তরুণীর স্বামী শাহপরান থানায় মামলা করেছেন। যে ছয়জনের নাম উল্লেখ করেছেন, তারা সবাই ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।

এই ছয়জন হলেন সাইফুর রহমান (২৮), তারেকুল ইসলাম ওরফে তারেক আহমদ (২৮), শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫), অর্জুন লস্কর (২৫), রবিউল ইসলাম (২৫) ও মাহফুজুর রহমান ওরফে মাসুম (২৫)।

স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ড. এম. এ. রহিমকে ডিআইইউর…
  • ২২ এপ্রিল ২০২৬
লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশ সরকারের
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের মহাপরিচালক হলেন মিজ শাহীনা ফেরদৌসী
  • ২২ এপ্রিল ২০২৬
দিনদুপুরে ৬ ট্রাকে কয়েক কোটি টাকার মাল চুরি, নেপথ্যে প্রকৌ…
  • ২২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের সঙ্গে যৌথভাবে যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে…
  • ২২ এপ্রিল ২০২৬
'গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি …
  • ২২ এপ্রিল ২০২৬