গরু চুরির অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

১০ সেপ্টেম্বর ২০২০, ১০:৩০ PM

© সংগৃহীত

গরু চুরির অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গ্রেফতার করেছে পুলিশ। ওই নেতার নাম দেলোয়ার হোসেন (৪০)। তার বাড়ি উপজেলার পশ্চিম বেজগ্রামের ভভানীপুর এলাকায়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছর ২১ এপ্রিল ভোরে হাতীবান্ধার দক্ষিণ গড্ডিমারী গ্রামের কৃষক ফারুক হোসেন মোস্তাজিরের বাড়ি থেকে একটি গাভি চুরি হয়ে যায়। ওই গাভিটি গত বুধবার বিকেলে হাতীবান্ধা হাটে বিক্রি করতে দেখে স্থানীয় জনপ্রতিনিধিদের স্বরনাপন্ন হন ভুক্তভোগি কৃষক। এরপর চোরাই গরু বিক্রেতা হিসেবে নাম উঠে আসে দেলোয়ারের। পরে এই ঘটনায় মামলা করেন ওই কৃষক। কৃষকের দায়ের করা মামলায় থানা পুলিশ দেলোয়ার ও জাকির হোসেন নামে ২ আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, চুরি হওয়া ওই গরুটি দেলোয়ারের নিকট থেকে জাকির হোসেন কিনেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তবে দেলোয়ার গরুটির বিপরীতে কোন কাগজপত্র দেখাতে পারেনি।

মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬