বেলপুকুরে মাদক-জুয়ার রমরমা আসর

© ফাইল ফটো

রাজশাহীর বেলপুকুর থানার ভুরুয়াপাড়া এলাকায় হামদুর আম বাগান ও পলান হাজীর বাগানে প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা ও জুয়ার রমরমা আসর। ভুরুয়াপাড়ার স্থানীয় এক মেম্বারের ছত্রছায়ায় তার নিকট আত্মীয়রা মাদক ব্যবসা করছে বলে স্থানীয়দের অভিযোগ। এই বিষয়ে স্থানীয়রা একাধিকবার মোৗখিকভাবে থানা পুলিশকে অবহিত করলেও পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলপুকুর থানায় প্রায় শতাধিক মাদক ব্যবসায়ী রয়েছে। বেলপুকুর সদর, জামিরা, ভরুয়াপাড়া, মাহেন্দ্রা এলাকায় তাদের ব্যবসা চালাচ্ছেন। এখানে ইয়াবা, হেরোইন, ফেনফিডিল, চোলাইমদসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বিক্রি হয়। কিছু ব্যবসায়ী আবার কৌশল করে ভ্রাম্যমাণ ভাবে মাদক বিক্রি করছেন।

এলাকার সাধারণ মানুষের অভিযোগ, পুলিশ মাঝে মধ্যে মাদক ব্যবসায়ীদের আটক করে থানায় নিয়ে আসলেও অজ্ঞাত কারণে তারা ছাড়া পেয়ে যায়। এছাড়াও বেলপুকুর থানার এক উপ-পরিদর্শক জুয়া এবং মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, জুয়াখেলার বিষয়টি আমার জানা নেই। তবে আমরা মাদক বিক্রেতাদের মাঝে মধ্যেই গ্রেফতার করে জেল হাজতে পাঠাচ্ছি। এছাড়াও মাদক ও জুয়াখেলার সাথে থানার কেউ জড়িত নয় বলেও বলেন জানান তিনি।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close