নেত্রকোনায় নদীতে ট্রলারডুবি, ১০ জনের লাশ উদ্ধার

০৯ সেপ্টেম্বর ২০২০, ১২:০৭ PM

© প্রতিকী ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১০ জনের মরদেহ উদ্ধার করার খবর পাওয়া গেছে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কলমাকান্দার বড়খাপন ইউনিয়নের রাজনগর এলাকায় গুমাই নদীতে এ দুঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ট্রলারডুবিতে হতাহতদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় আরো অনেকে নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। বড়খাপন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম হাদিছুজ্জামান এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা বলেন, সুনামগঞ্জের মধ্যনগর হতে নেত্রকোনার ঠাকুরাকোনা যাওয়ার পথে ট্রলারটি ডুবে যায়। বালুবাহী একটি বলগেট ট্রলারটিকে ধাক্কা দেয় বলে জানান তিনি।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close