ইউএনওর ওপর হামলা, জিজ্ঞাসাবাদের পর দুজনকে ছেড়ে দিয়েছে পুলিশ

০৮ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৮ PM

© ফাইল ফটো

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার বাবার ওপর হামলার ঘটনায় আটক তিনজনের মধ্যে দুজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে এই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল।

ওই তিনজন হলেন, হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আসাদুল ইসলামের বড় ভাই আশরাফুল ইসলাম, ইউএনওর গাড়ি চালক ইয়াসিন আলী (২৮) এবং ইউএনওর বাসভবনের পরিচ্ছন্নতাকর্মী অরসোলা হেমব্রম (৩৬)।

এর মধ্যে আশরাফুল ইসলাম এবং অরসোলা হেমব্রমকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রাতে ছেড়ে দেওয়া হয়েছে।আশরাফুল ইসলাম গতকাল রাতে ঘোড়াঘাট উপজেলাসংলগ্ন সাগরপুর গ্রামে ফিরে গেছেন বলে জানিয়েছেন তাঁর ছোট বোন রত্না বেগম। আর অরসোলার বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনওর বাসার আরেক কর্মী সুনীল চন্দ্র।

প্রসঙ্গত, বুধবার (২ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র সরকারি বাসভবনে ঢুকে হামলা চালায় দুর্বৃত্তরা। গেটে দারোয়ানকে বেঁধে ফেলে তারা। পরে বাসার পেছনে গিয়ে মই দিয়ে উঠে ভেনটিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে হামলাকারীরা। ভেতরে ঢুকে হাতুড়ি দিয়ে আঘাত করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইউএনও ওয়াহিদাকে গুরুতর আহত করে তারা। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকেও (৭০) জখম করে দুর্বৃত্তরা। পরে তারা অচেতন হয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করেন।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬