স্কুল খোলা রাখায় ৭০ হাজার টাকা জরিমানা

০২ সেপ্টেম্বর ২০২০, ০৮:০২ PM

© সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের মধ্যে একাডেমিক ও আবাসিক কার্যক্রম পরিচালনার দায়ে দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধাবর নোয়াখালীর সোনাইমুড়ীতে রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কামরুজ্জামান স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল।

অভিযানে সোনাইমুড়ী রেসিডেন্সিয়াল মডেল স্কুলকে ২০ হাজার টাকা ও কামরুজ্জামান স্কুল অ্যান্ড কলেজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল জানান, করোনাভাইরাসের মধ্যে এ দুই প্রতিষ্ঠানে সরকারি নির্দেশনা অমান্য করে একাডেমিক কার্যক্রম চলছে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে তাদেরকে বিধি মোতাবেক জরিমানা করা হয়েছে।

কয়লা কেলেঙ্কারির অভিযোগে তদন্ত, পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ
  • ১৮ এপ্রিল ২০২৬
সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬