চা বাগানে পড়ে ছিল কলেজছাত্রের মরদেহ

৩০ আগস্ট ২০২০, ১২:২৩ PM

© সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান থেকে এক কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের পরদিন তার মরদেহ চা বাগানে পাওয়া গেল। বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক সুহেল রানা জানান, আজ রোববার (৩০ আগস্ট) সকালে সেখানকার লাকাইছড়া চা-বাগান থেকে স্বাক্ষর দেব নামে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শ্রীমঙ্গল সরকারি কলেজে বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন স্বাক্ষর দেব। তার বাবা শ্রীমঙ্গল প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কল্যাণ দেব।

সুহেল রানা বলেন, শনিবার বিকেলে বাবার মোটরসাইকেল নিয়ে স্বাক্ষর দেব বাড়ি থেকে বের হন। তবে রাতে আর ফেরেননি। অনেক খোজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। সকালে চা বাগানে মৃতদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালিক বলেন, মৃতদেহের পাশে স্বাক্ষর দেবের মোটরসাইকেল ও মোবাইল ফোনটি পাওয়া গেছে। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে সেডিল ট্যাবলেটের খালি পাতা ও পান্তার বোতল পাওয়া গেছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close