চট্টগ্রামে উলঙ্গ হয়ে তরুণীকে যৌন হয়রানি বখাটের!

২৫ আগস্ট ২০২০, ০৯:৫৬ PM

© সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর ২৯ নম্বর মাদারবাড়ি ওয়ার্ডে টং ফকির মাজার লেইনে উলঙ্গ হয়ে এক তরুণীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে। যৌন হয়রানির এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয়রা জানান, ওই বখাটের নাম বাবলু। এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত তিনি। মেয়েদের ইভটিজিং করেন দলবল নিয়ে। টং ফকির মাজার লাইনে এক পরিবারের সাথে বাবলুর পরিবারের ঝগড়া হয়। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দিনের কোনো এক সময় প্রতিপক্ষ পরিবারের মেয়েকে একা পেয়ে তার সামনে প্যান্ট খুলে উলঙ্গ হয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে বাবলু।

এ সময় পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বাবলুর মা জোসনা ও ভাই জিতুর স্ত্রী সানজিদাকে। স্থানীয় এক ব্যক্তি সেই ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে ঘটনা জানাজানি হয়। বিভিন্নজন তাতে কমেন্ট করে অভিযুক্ত বাবলুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ ও প্রশাসনের প্রতি দাবি জানান।

এ বিষয়ে সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কেউ অভিযোগ না জানালেও ঘটনাটি আমাদের নজরে এসেছে। অভিযুক্ত বাবলুকে আটকের প্রক্রিয়াও ইতোমধ্যে শুরু হয়েছে।’

কয়লা কেলেঙ্কারির অভিযোগে তদন্ত, পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ
  • ১৮ এপ্রিল ২০২৬
সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬