ঢাবির প্রশ্ন ফাঁসের মূল হোতা জসিম রিমান্ডে

১৭ আগস্ট ২০২০, ০৯:৫৬ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ‘ক’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় মূল হোতা জসিম উদ্দিন ভূঁইয়াকে দু’দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিএমএম আদালত আজ সোমবার এই আদেশ দেন।

এর আগে মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের মামলায় গত ১৯ জুলাই জসিম উদ্দিনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন জসিম উদ্দিনসহ তিনজনকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন ঢাকার সিএমএম আদালত।

পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম সদস্য জসিম উদ্দিন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা। আসামি জসিম উদ্দিন ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় নাফিউল তাহসিন নামের একজন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিফ সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহসান বাদী হয়ে নাফিউল তাহসিনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করেন।

মামলায় বলা হয়, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তি পরীক্ষা শুরু হয়। তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের নিচতলায় পরীক্ষা দেওয়ার সময় নাফিউল ইসলাম গ্রেপ্তার হন। তাঁর কাছ থেকে স্যামসাং ফোন জব্দ করা হয়।

সিআইডির সাইবার অপরাধ বিভাগের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুমন কুমার দাস বলেন, ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে তদন্ত করে সিআইডি। ওই মামলায় ১২৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ওই মামলায় গ্রেপ্তার ৪৭ জনের মধ্যে ৪৬ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অ…
  • ০৭ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ নেবে আকিজ গ্রুপ, সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যম…
  • ০৭ এপ্রিল ২০২৬
২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে
  • ০৭ এপ্রিল ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সপ্তম বাংলাদেশ ইকোনমিকস সামিট শুরু
  • ০৭ এপ্রিল ২০২৬
close