পানিতে ডুবে প্রাণ গেল তিন বোনের

০৪ আগস্ট ২০২০, ০৮:৪৬ AM

© প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফলে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে গিয়ে তিন বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কর্পূরকাঠী গ্রামের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত তিন বোনের মধ্যে মাহফুজা বেগম (১৭) ওই গ্রামের আবদুর রাজ্জাক খানের মেয়ে। এছাড়া মোখলেছুর রহমান খানের দুই মেয়ে মরিয়ম (১৭) ও মারিয়া (১২)। তারা সম্পর্কে চাচাতো বোন।

মাহফুজা কর্পূরকাঠি মানছুরিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। আর মরিময় কালাইয়া ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ও মারিয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, সোমবার নিজ বাড়ির পুকুরে গোসল করতে যায় তিন বোন। এরপর পুকুরে ডুবে নিখোঁজ হয় তারা। পরে অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় পুকুর থেকে তিন বোনের মরদেহ উদ্ধার করেন তাদের স্বজনরা।

কর্পূরকাঠি মানছুরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরউল্লাহ বলেন, তাদের সাঁতার জানা ছিল না। এ কারণে পুকুরে গোসল করতে গিয়ে তারা ডুবে যায়। স্বজনরা তাদের মরদেহ উদ্ধার করেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close