শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করে ধরা জামাই

৩০ জুলাই ২০২০, ০৯:২১ AM

© সংগৃহীত

শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করে পার্শ্ববর্তী উপজেলার পশুর হাটে বিক্রিকালে হাতেনাতে ধরা পড়েছেন এক জামাই। বুধবার (২৯ জুলাই) সিলেটের বিয়ানীবাজারের পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরবাজার হাটে এমন ঘটনা ঘটে।

আটক সোহেল আহমদ (২৮) নামের ওই যুবক পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোহেল বিয়ানীবাজারের নন্দিরফল এলাকার মোজেম্মেল আলীর ছেলে। বুধবার রাতেই গরুর মালিক মামলা দায়ের করেছেন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) তাকে আদালতে পাঠানো হবে।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে বিয়ানীবাজারের পাতন উছপাড়া গ্রাম থেকে চাচা শ্বশুরের গরু চুরি করে নিয়ে যান সোহেল। পরে বুধবার বিকেলে গরুটি বিক্রি করতে ফকিরবাজার পশুর হাটে নিয়ে যান তিনি। হাটে গরুটির দাম তুলনামূলক কম চাওয়া ও তাড়াহুড়ো করে বিক্রি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

পরে তারা তাকে আটক করে বর্ণি ইউনিয়ন পরিষদে নিয়ে রাখেন। খবর পেয়ে গরুসহ সোহেলকে আটক করে বিয়ানীবাজার থানায় নিয়ে যায় পুলিশ।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, চোরাই গরুসহ সোহেল আহমদ নামের ওই ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬