৪০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক বিক্রেতা আটক

© টিডিসি ফটো

ঢাকা-রাজশাহী মহাসড়কে ৪০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক বিক্রেতাকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। শনিবার মধ্যরাতে পুলিশ চেকপোস্ট বসিয়ে পুঠিয়া উপজেলার গাওপাড়া ঢালান এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক বিক্রেতা মো. ছালেম উদ্দিনের ছেলে মো. ছালেম উদ্দিন। তার বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তা পুর থানায়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী পুঠিয়া সার্কেল এসপি মো. আবুল কালাম আজাদ সাহিদ, রাজশাহী পুঠিয়া থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল ইসলাম, রাজশাহী পুঠিয়া থানার এস আই মো. সাজ্জাদ হোসেন।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার মধ্যে রাতে পুঠিয়া উপজেলার গাওপাড়া ঢালানে চেকপোস্ট বসিয়ে পুঠিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ শিশির পরিবহণ থেকে কামরুজজামান রিপন নামের এক যুবক কে আটক করা হয়েছে।

তিনি বলেন, তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ রবিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close