ফলাফল পরিবর্তনের নামে প্রতারণা: গ্রেপ্তারকৃত দুজনকে কারাগারে প্রেরণ

২৩ জুলাই ২০২০, ১০:২০ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল পরিবর্তনের নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আটককৃত দুজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আসামিরা সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান। তিনি বলেন, ফলাফল পরিবর্তনের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আটকৃত দুই প্রতারক মাসুম রানা রনি (২৪) ও মো. আব্দুর রহিম সাদেককে (২২) আজ দুপুরে সিএমএম কোর্টে তোলা হয়েছিলো।

তিনি আরও বলেন, আদালাতে আসামিরা স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন। সেখানে তারা এই কাজের সাথে দীর্ঘদিন ধরে তারা জড়িত বলে জানিয়েছেন। এরপর তাদের রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ওসি আবুল হাসান জানান, এ ঘটনার সাথে তাদের সহযোগী হিসেবে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
close