মাদ্রাসাছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় দুই শিক্ষককে পেটাল বখাটেরা

২৩ জুলাই ২০২০, ০৪:১৩ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি

মাদ্রাসাছাত্রীকে উত্যক্তর প্রতিবাদ করায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে।গতকাল বুধবার বিকেলে যশোরের কেশবপুরে উপজেলার কোমরপোল গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওই দুই শিক্ষকের নাম ওহিদুজ্জামানকে (৩০) ও বদরুজ্জামান (৪১)। ওহিদুজ্জামান কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয় ও বদরুজ্জামান উপজেলার মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকরি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন ওহিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমার ভাতিজি কোমরপোল ফাজিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষে লেখাপড়া করে। মাদ্রাসায় যাওয়া আসার পথে কোমরপোল গ্রামের আবু তাহের (২৫) ও আবু খায়ের (২৩) আমার ভাতিজিকে প্রায়ই উত্যক্ত করে। ঘটনা জানার পর বখাটেদের বিরুদ্ধে তাদের বাবার নিকট অভিযোগ করি। এতে তারা ক্ষীপ্ত হয়ে বুধবার বিকেলে আমাকে একা পেয়ে রাস্তার উপর বেদম মারপিট করে আহত করে। খবর পেয়ে আমার মেঝ ভাই বদরুজ্জামান আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারপিট করে আহত করা হয়।

মারপিটের খবর পেয়ে এলাকাবাসী আহত অবস্থায় তাদের উদ্ধার করে। ওহিদুজ্জামানের অবস্থা খারার হওয়ায় তাকে কারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বদরুজ্জামান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় রাতেই ওই ছাত্রীর বাবা কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, দুই শিক্ষককে মারপিটের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬
জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্…
  • ১৮ এপ্রিল ২০২৬