প্রাইভেট পড়ানোর সময় ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

১৪ জুলাই ২০২০, ১০:০৩ PM

© প্রতীকী ছবি

ফরিদপুরের সদরপুর উপজেলায় এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে। দশম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে সদরপুর থানা পুলিশ।

জানা গেছে, ওই শিক্ষকের বাসায় প্রাইভেট পড়ত ছাত্রীটি। এ সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে ও ভালোবাসার জালে ফেলে শিক্ষক মিজানুর তার ছবি মোবাইলে ধারণ করে। পরে তা ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন তাকে ধর্ষণ করে আসছিল। গত শনিবার বাইশরশি জমিদার বাড়ির পরিত্যক্ত ভবনের ছাদে তাকে ধর্ষণ করে ওই শিক্ষক।

একপর্যায়ে স্থানীয়রা টের পেলে তাকে রেখে মিজান পালিয়ে যায়। পরে বিষয়টি তার অভিভাবকরা জানতে পারে। এ ঘটনায় সোমবার (১৩ জুলাই) রাতে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে শিক্ষক মিজানকে আটক করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

অভিযোগ রয়েছে, ওই শিক্ষক তার নিকট প্রাইভেট না পড়লে পরীক্ষায় ফেল করানোর হুমকি দিয়ে একাধিক শিক্ষার্থীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ করে আসছিল। সম্প্রতি সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার বিষয়টি জানতে পারলে তাকে সতর্ক করেন।

এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষকের নামে বিভিন্ন অভিযোগ রয়েছে। কিন্তু তার বিরুদ্ধে লিখিত অভিযোগ না পাওয়ায় আইনগত ব্যবস্থা নিতে পারিনি। তবে ধর্ষিতা শিক্ষার্থীর পিতার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছি।

১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬