পাপুলকাণ্ডে এবার জাতীয় পার্টি থেকে প্রাক্তন সাংসদ নোমানকে অব্যাহতি

২৮ জুন ২০২০, ০৫:০১ PM
নোমান

নোমান © ফাইল ফটো

লক্ষ্মীপুর-২ আসনের প্রাক্তন সাংসদ ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মো. নোমানকে দল থেকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ ও পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রবিবার (২৮ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

খন্দকার দেলোয়ার জালালী বলেন, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১)-এর ক ধারা মোতাবেক তাকে অব্যাহতি দেয়া হয়। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আজ মো. নোমানের অব্যাহতি পত্রে স্বাক্ষর করেছেন। এই আদেশ ইতোমধ্যেই কার্যকর হয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, মানবপাচারকারী, অর্থ পাচারকারী ও জালিয়াত চক্রের হোতা কুয়েতের কারাগারে বন্দী লক্ষীপুর-২ আসনের সাংসদ কাজী শহীদ ইসলাম পাপুলের কাছে ১২ কোটি টাকায় আসন বিক্রির অভিযোগে রয়েছে নোমানের বিরূদ্ধে। এরই জেরে জাতীয় পার্টি থেকে নোমানকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে
  • ২২ এপ্রিল ২০২৬
২০ মিনিট ভুল প্রশ্নে পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা, অতঃপর...
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছে…
  • ২২ এপ্রিল ২০২৬
‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬