চাঁদার দাবিতে চবির নির্মাণাধীন ভবনে ছাত্রলীগের হামলা

২৪ জুন ২০২০, ১২:১৮ PM

© সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। হামলার পার প্রাণনাশের হুমকি দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়া নিরাপত্তা চেয়ে থানায় চিঠি পাঠিয়েছেন তারা।

এদিকে, অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ভাঙচুরে অংশ নেয়া পাঁচ জনের পরিচয় মিলেছে বলেও জানা গেছে।

ঠিকাদারের অভিযোগ, গত ২১ জুন চবির মেরিন সায়েন্স অনুষদ ভবনে নির্মাণকাজে বাধা দেয় কয়েকজন। এসময় নিজেদের ছাত্রলীগের নেতা-কর্মী পরিচয় দিয়ে চাঁদা চায় তারা। এছাড়া ভয়-ভীতি দেখিয়ে কাজ বন্ধ করে দিতে বলে তারা।

ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২২ জুন রাতে ফের নির্মাণাধীন এলাকায় যায় তারা। তখন অফিস ভাঙচুর ও শ্রমিকদের মারধর করার অভিযোগ তুলেছে ঠিকাদার প্রতিষ্ঠানের। ঘটনার পর নিরাপত্তাহীনতায় গতকাল মঙ্গলবার (২৩ জুন) নির্মাণ কাজ বন্ধ করে দেন শ্রমিকরা।

এ ঘটনায় নিরাপত্তা চেয়ে হাটহাজারী থানা এবং বিশ্ববিদ্যালয় রেজিস্টার বরাবর চিঠি দিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের পরিচালক নাঈম উল ইসলাম বলেন, পাঁচটা ছেলে গিয়ে বলছে কাজ বন্ধ করতে। কাজ করলে গুলি করার হুমকি দিয়েছে। যারা গেছে তারা ছাত্রলীগের পরিচয় দিচ্ছে বলে তিনি জানান।

এদিকে হামলায় ছাত্রলীগ জড়িত কি না তা খতিয়ে দেখছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু সাংবাদিকদেরকে বলেন, এ রকম ঘটনার কথা শুনেছি। কিন্তু কেউ অভিযোগ করেনি। তারপরও আমরা অতি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেবো। জড়িত হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

আলোচিত সেই বিজ্ঞান শিক্ষক মারা গেছেন
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবিতে সরাসরি উপস্থিত হয়ে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি শু…
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবির হল ক্যান্টিনে খাবারে মিলল জীবিত পোকা
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
  • ০৬ এপ্রিল ২০২৬
ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত
  • ০৬ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬