রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

০৬ এপ্রিল ২০২৬, ০৮:১২ AM
নিহত শিক্ষার্থী  সাকিব

নিহত শিক্ষার্থী সাকিব © টিডিসি ফটো

রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এক শিক্ষার্থী মারা গেছেন। মৃত ওই শিক্ষার্থীর নাম মো. সাকিব আল হাসান।

রবিবার (৫ এপ্রিল) বিকাল ৪টার দিকে মোহাম্মদপুর এলাকায় রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তিনি।

জানা গেছে, সাকিব আল হাসান বরগুনা জেলার বামনা উপজেলার বুকাবুনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তবে পড়াশোনার সুবাদে তিনি ঢাকার কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় বসবাস করতেন।

আরও পড়ুন: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর মৃত্যু

নিহত সাকিব ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. ফজলুল হক বলেন, সাকিব আমার খুব প্রিয় শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তিনি আরও জানান, সাকিবের পরিবারের সঙ্গে কথা হয়েছে। আগামী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হবে।

এদিকে তার অকাল মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকরা গভীর শোক প্রকাশ করেছেন।

আফগানিস্তানের প্রতিরোধে আবুধাবি টেস্টে অস্বস্তিতে বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা নিতে চেয়েছিলাম এগিয়ে এনে, কিন্তু …
  • ১৩ অক্টোবর ২০২৬
৪ পদে জনবল নিয়োগ দেবে যমুনা পেপার মিলস লিমিটেড
  • ১৩ অক্টোবর ২০২৬
এমপিকে পাশ কাটিয়ে ডিলার নিয়োগ দিলেন ইউএনও , ‘আমরা উড়ে এসে…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ভোকেশনাল শিক্ষায় নেওয়ার চিন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬