আলোচিত সেই বিজ্ঞান শিক্ষক মারা গেছেন

০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ AM
 শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল

শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল © সংগৃহীত

মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের আলোচিত বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল (৫৮) মারা গেছেন। শনিবার (৪ এপ্রিল) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবার জানিয়েছে, মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রাতে গ্রামের বাড়ি সিরাজদিখানের নিমতলা শ্মশানে তার শেষকৃত্য হয়।

ধর্ম অবমাননার অভিযোগ এনে ২০২২ সালের ২২ মার্চ বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। এতে সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। তার মুক্তির দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ হয়। ১৯ দিন কারাগারে থেকে ১০ এপ্রিল মুক্তি পান। পরে একই বছরের ১৬ অগাস্ট তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

তিনি ২৫ বছর ধরে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও গণিত পড়ান।

নিহতের স্ত্রী ববিতা হালদার সাংবাদিকদের বলেন, কানের ব্যথা নিয়ে হৃদয় মণ্ডল ভারতে দুই দফায় প্রায় দেড় মাস চিকিৎসা করান। তার ডান কানে দুবার অস্ত্রোপচার করা হয়। কিছুটা সুস্থ হয়ে ২৮ মার্চ দেশে ফেরেন। ২৯ মার্চ কর্মস্থলে যোগদান করে স্বাভাবিক পাঠদানও করেন।

কিন্তু সেই রাতেই বাসায় মস্তিষ্কের রক্তক্ষরণে (স্ট্রোক) আক্রান্ত হন। প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ৩১ মার্চ তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। এ অবস্থায় শনিবার বিকালে তার মৃত্যু হয়। 

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬