ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

০৫ এপ্রিল ২০২৬, ০৪:১২ PM
হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশু অমরাত

হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশু অমরাত © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে অমরাত (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাতে শান্তিবাগ এলাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অমরাত ওই এলাকার বাসিন্দা পেডিস্ট সিয়ামের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪-৫ দিন আগে অমরাত জ্বরে আক্রান্ত হয়। পরবর্তী সময়ে তার ডায়রিয়া (পাতলা পায়খানা) শুরু হয়। একপর্যায়ে তার শরীরে হামের লক্ষণ দেখা দেয়। অবস্থার অবনতি হলে শনিবার রাতে তার শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় বাসায় চিকিৎসাধীন অবস্থাতেই সে মারা যায়।

এর আগে কয়েক দিন আগে অমরাতের বাবা পেডিস্ট সিয়াম ফেসবুকে এক পোস্টে মেয়ের অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন।

তিনি উল্লেখ করেন, তার মেয়ে আগে থেকেই কিডনি সমস্যায় ভুগছিল এবং তার ওপর হামে আক্রান্ত হওয়ায় শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা হামের সংক্রমণ রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, জেলায় হামের প্রাদুর্ভাব বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। হামের লক্ষণ নিয়ে বিভিন্ন বয়সের ৫১ জন শিশু ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এর মধ্যে সাতজন রোগীর শরীরে হাম শনাক্ত করা হয়েছে।

নেত্রকোনায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ০২ নভেম্বর ২০২৬
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাই…
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৭ সালের আলিম পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের বিশেষ সুযোগ
  • ০২ নভেম্বর ২০২৬
‘শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির…
  • ০২ নভেম্বর ২০২৬
মারুফাকে ছাড়াই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ
  • ০২ নভেম্বর ২০২৬
ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সঙ্গে নর্থ সাউথ ইউন…
  • ০২ নভেম্বর ২০২৬