ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চান ৬০ শিক্ষক

২২ জুন ২০২০, ০১:১২ PM

© প্রতীকী ছবি

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং এ সংক্রান্ত মামলায় গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেছেন ৬০ জন শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার (২১ জুন) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষক এবং শিক্ষার্থীদের ২৩টি সংগঠন এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

এক সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান করোনা মহামারির সময়ে নাগরিকরা হাসপাতালের সামনে চিকিৎসা না পেয়েই মারা যাচ্ছেন। ঠিক তখনই শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, আইনজীবী, গবেষক কিংবা শিল্পী ডিজিটাল নিরাপত্তা আইনের শিকলে বাঁধা পড়ছেন। কটূক্তি, গুজব, মিথ্যা রটানোসহ নানা অজুহাতে আটক করা হচ্ছে।

এতে বলা হয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিরাজুম মুনিরা এবং শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহির বিরুদ্ধে মামলা করেছে প্রশাসন। সমালোচনা করার অধিকার হরণ করা গণপ্রজাতন্ত্রের নীতিবহির্ভূত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬