ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে স্বেচ্ছাসেবক লীগ নেতা

১৮ জুন ২০২০, ০৪:১৩ PM
সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু জাফর ইবনে রজব

সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু জাফর ইবনে রজব © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) দুই ছাত্রলীগ নেতা হত্যা মামলার অন্যতম আসামী দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি পদ থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত আবু জাফর ইবনে রজবকে আরও ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (কাহারোল-বোচাগঞ্জ) মোছাম্মত শারমীন আক্তার পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে হাবিপ্রবির ২ ছাত্রলীগ নেতা হত্যা মামলায় গত সোমবার তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

হত্যা, মাদক কারবারীসহ নানা অভিযোগে গত ১১ জুন দুপুর ২টায় দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকায় নিজ মালিকানাধীন হোটেল আফিয়া ইন্টারন্যাশনাল থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজবকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর ঐদিন বিকেল সাড়ে ৪ টায় তার মুক্তির দাবীতে স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের নেতাকর্মীরা দিনাজপুর কোতয়ালী থানা ঘেরাও করে।

এসময় পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের প্রায় ৭০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটক রজবের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রকে হত্যা ও বোচাগঞ্জে ছাত্রদল নেতাকে হত্যা, চাঁদাবাজিসহ ৬টি মামলা রয়েছে। সিআইডির কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশনা মোতাবেক আবু ইবনে রজবকে গ্রেফতার করা হয়েছে ।

গ্রেফতার পরে গত ১৫ জুন সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদ থেকেও তাকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় সংসদ।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদের সহকর্মী জাকারিয়া ও মিল্টন হত্যা মামলার অন্যতম আসামী সাবেক ভিসি প্রফেসর রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কাঞ্চন ঘোষ, সদ্য অব্যাহতি ও রিমান্ডে থাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজবের ফাঁসির দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ জাকারিয়া, মিল্টন হত্যা মামলার আসামী আবু ইবনে রজব ও দিনাজপুর সরকারি কলেজের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজন গ্রেফতার হলেও মামলার প্রধান আসামী সাবেক ভিসি রুহুল আমিনসহ অন্যান্য আসামীরা এখনো ধরা ছোয়ার বাইরে রয়েছেন।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬