পাখির গলা কেটে ফেসবুকে পোস্ট ছাত্রদল নেতার, মামলা

১০ জুন ২০২০, ১২:১৫ PM
ডিমসহ গলাকাটা পাখি এবং অভিযুক্ত ছাত্রদল নেতা

ডিমসহ গলাকাটা পাখি এবং অভিযুক্ত ছাত্রদল নেতা © টিডিসি ফটো

বরগুনার তালতলীতে বাসা থেকে ডিমসহ ধরে মাছরাঙা পাখি জবাই করে হত্যার অভিযোগে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে বন্য প্রাণি সুরক্ষা আইনে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাগর কর্মকার নামের একজন পাখিপ্রেমিক বাদি হয়ে তালতলী থানায় মামলাটি দায়ের করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত কামরুজ্জামান ফারুক তালতলী উপজেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক। তার বাড়ি তালতলী উপজেলায়।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় গাছের কোঠর থেকে একটি পাখি ধরে নিয়ে জবাই করে ডিমের পাশে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আপলোড করেছে কামরুজ্জামান ফারুক নামের স্থানীয় এক যুবক। পোস্টের স্কিনশট ও ছবিগুলো নিয়ে বরগুনার প্রকৃতিপ্রেমিক লেখক ও সাংবাদিক রুদ্র রুহান এমন ঘটনার বিচার দাবি করে পোস্ট করেন। এরপর বিষয়টি নিয়ে সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। মুহূর্তেই পাখিপ্রেমী ও সচেতন মহলের তোপের মুখে পড়ে সে। পরবর্তীতে নিজের ফেসবুক আইডি ডিএক্টিভেট করে ফেলে।

কোস্টাল এনভারনমেন্ট প্রটেকশন নেটওয়ার্ক (CEPN)এর সমন্বয়ক রুদ্র রুহান বলেন, মাছরাঙা পাখি বাংলাদেশে প্রায় বিলুপ্ত প্রজাতির। প্রজনন সময় ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত। এছাড়াও বছরের যেকোন সময়েও মাছরাঙা ডিম পাড়ে, বাচ্চা ফোটায়। জলাশয়ের খাড়া পাড়ে বা পুরানো গাছের কোঠরে বাসা বাঁধে। ডিম পাড়ে ২-৪-৬টি। ডিম ফুটতে সময় লাগে ১৯-২০ দিন। বাচ্চা উড়তে শেখে ২০-২৫ দিনে।

ছাত্রদল নেতার ফেসবুক পোস্ট

 

বরগুনার আইনজীবী সাইমুল রাব্বি বলেন, ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, প্রোটেকটেড বার্ড বা সুরক্ষিত এসব পাখি শিকার করা দণ্ডনীয় অপরাধ- এক বছর কারাদণ্ড অথবা এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ দুই লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তাই আমি আশা করব প্রশাসন তার বিরুদ্ধে পাখি হত্যার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে ছাত্রদল নেতা কামরুজ্জামান ফারুককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের ১নং সহসভাপতি মিশকাত সাজ্জাদ জানান, ফারুক তালতলী উপজেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক।

রুদ্র রুহান ফেসবুক পোস্ট দেখে তাৎক্ষণিক তালতলী উপজেলা ছাত্রদলের সভাপতি সম্পাদককে জানান। এর পরই সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় জেলা ছাত্রদল। তালতলী উপজেলা ছাত্রদল ওই পদ থেকে তাকে অব্যাহতি দিয়েছে।

তালতলী থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, পাখি হত্যার বিষয় তদন্ত করে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: ছাত্রদল
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
  • ১৯ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষার্থী ১৩ হাজার ৬৫৪ জন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে
  • ১৯ এপ্রিল ২০২৬
ঘন ঘন লোডশেডিংয়ে নাকাল কেন্দুয়াবাসী
  • ১৯ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৬ মে
  • ১৯ এপ্রিল ২০২৬