নিখোঁজের তিনদিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

০৬ জুন ২০২০, ০৫:১৬ PM

© ফাইল ফটো

ঝালকাঠির বিষখালি নদীতে পড়ে নিখোঁজের তিনদিন পর রাকিব হাওলাদার (২৪) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৬ জুন) রাজাপুর উপজেলার চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট সংলগ্ন দক্ষিণ পাশের বিষখালি নদী থেকে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে।

রাকিব বরিশাল হাতেম আলী কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও উপজেলার পুখরিজানা গ্রামের রাজমিস্ত্রি আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, নিখোঁজের তিনদিন পর রাকিবের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ জুন রাত সোয়া ৮টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা বাজার এলাকার লঞ্চঘাটের পল্টুন এলাকা থেকে বিষখালি নদীতে পড়ে নিখোঁজ হন রাকিব।

নগরীর চাকচিক্যের অন্তরালে বিপন্ন পক্ষিকুল
  • ২০ এপ্রিল ২০২৬
আমার সঙ্গে অন্য নারীর তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ ট…
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম
  • ২০ এপ্রিল ২০২৬
রিভিউ হতে পারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কমিটির ইঙ…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
  • ২০ এপ্রিল ২০২৬