আবরার হত্যা: আসামি জিওনের ভার্চুয়াল জামিন আবেদন নামঞ্জুর

০২ জুন ২০২০, ০২:০৮ PM

© সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হত্যা মামলায় আসামি মো. মেফতাহুল ইসলাম জিওনের জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২ জুন) রাজধানী ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ আদেশ দেন।

জিওন বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত ক্রীড়া সম্পাদক। আদালতে তার পক্ষে আইনজীবী ফারুক আহম্মেদ জামিন আবেদন জানান। শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করেন।

আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, ‘আজ ভার্চুয়াল আদালতে জিওনের জামিন নিয়ে শুনানি করি। বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছেন।’

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় আবরার ফাহাদকে রুম থেকে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর শেরে বাংলা হলের সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন আবরার। হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। ওই ঘটনায় তার বাবা বরকত উল্লাহ চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ। ২৫ জনের মধ্যে এজাহারভুক্ত ১৯ জন এবং এজাহার বহির্ভূত ছয়জন। এরমধ্যে এজাহারভুক্ত ১৬ জন এবং এজাহার বহির্ভূত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মোট আটজন। আবরার হত্যা মামলার তিন আসামি এখনও পলাতক রয়েছেন।

১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
  • ০২ এপ্রিল ২০২৬
একুশ শতকের প্রথম চন্দ্রাভিযান
  • ০২ এপ্রিল ২০২৬
অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬