চেয়ারম্যানের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ করায় দুই যুবককে কুপিয়ে জখম

২৩ মে ২০২০, ০৪:২৪ PM

© সংগৃহীত

বরগুনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ করায় দুই যুবককে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। আহত দুই যুবক হলেন গর্জনবুনিয়া এলাকার মানিক ও আবদুল্লাহ। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া গণকবর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকদের স্বজনদের দাবি, নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কবীরের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ করা হয়। এতে চেয়ারম্যান ক্ষিপ্ত হন। চেয়ারম্যানের নির্দেশে তাঁর লোকজন সন্ধ্যায় মানিক ও আবদুল্লাহর ওপর অতর্কিত হামলা চালান। এতে তাঁরা আহত হন। তাঁদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক নীহার রঞ্জন বৈদ্য বলেন, মানিকের কাঁধ, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের জখম রয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬
জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্…
  • ১৮ এপ্রিল ২০২৬