লিচুর জন্য চাচাকে পিটিয়ে মেরে ফেলল ভাতিজা

১৭ মে ২০২০, ০৮:৩৭ PM

© সংগৃহীত

লিচু পাড়াকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত ওই ব্যক্তির নাম নজির জোয়ারদার। নজির হরড়া গ্রামের তছির জোয়ারদারের ছেলে। ঘাতক ভাতিজার নাম রজন জোয়ারদার। সে চাচাতো ভাই ছনু জোয়ারদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, গাছের লিচু পাড়াকে কেন্দ্র করে রোববার দুপুরে পরিবারের মধ্যে ঝগড়া লাগে। এ সময় রজন জোয়ারদার লাঠি দিয়ে তার চাচা নজির জোয়ারদারের মাথায় ও ঘাড়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

তিনি বলেন, পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যায়। তার মরদেহ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ: পুলিশ
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬