ডিজিটাল নিরাপত্তা আইনে কলেজ শিক্ষক গ্রেপ্তার

১৩ মে ২০২০, ০৪:২১ PM

© সংগৃহীত

করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর স্ট্যাটাস দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক কলেজ শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের মির্জারকোর্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই শিক্ষকের নাম মো. শফিকুল ইসলাম। তিনি লালমনিরহাটের পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের রসায়ন বিষয়ের সহকারী অধ্যাপক।

শফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, গত ১১ মে সকাল ১০টা ১৯ মিনিটে মো. শফিকুল ইসলাম তার নিজের ফেসবুকে করোনাভাইরাস নিয়ে বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘কোলাকুলি ও মোসাফা করা থেকে বিরত থাকা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা– এসব কথা কোরআন, ইসলাম ও ঈমান আমলের উপর বড় আঘাত হেনেছে। ঘন ঘন স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক ব্যবহার, জরুরি প্রয়োজন ছাড়া বাসায় থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন– ভাইরাস প্রতিরোধে এই সমস্ত কথা ৯৯.৫০% ভুয়া। কেউ এসব কথা সত্য প্রমাণিত করতে পারলে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেবো, ব্যর্থ হলে সে দুই লাখ ক্ষতি পূরণ দেবে এবং সরকার পক্ষ থেকে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হবে।’

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত জানান, বুধবার দুপুরে শফিকুল ইসলামকে লালমনিরহাট আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।

ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
close