ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে ছাত্রলীগ সহ-সভাপতিসহ আটক ৩

১০ মে ২০২০, ০৮:৫৬ PM

© সংগৃহীত

প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর নগদ প্রায় ছয় লাখ টাকা ও সাত লাখ টাকার চেক ছিনতাই করে পালানোর সময় তিন যুবককে আটক করেছে পুলিশ। পাবনার আতাইকুলায় আজ রবিবার (১০ মে) দুপুরে সাঁথিয়া উপজেলার আতাইকুলা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃত তিনজনের মধ্যে জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমিন (২৮) রয়েছেন। তার বাড়ি উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহস্পতিপুর গ্রামে। পিতা মন্টু মৃধা। এছাড়া তার আপন বড় ভাই রানা মৃধা (৩২) এবং ওই গ্রামের মফিজ প্রামাণিকের ছেলে শিকন হোসেন (৩০) রয়েছেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম জানান, বৃহস্পতিপুর গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলাম নগদ পাঁচ লাখ পঁচাশি হাজার আটশ’ টাকা এবং সাত লাখ দশ হাজার টাকার চেক অগ্রণী ব্যাংকের আতাইকুলা শাখায় জমা দিতে যাচ্ছিলেন।

পথে আতাইকুলা বাজারে পৌঁছামাত্র রুহুল আমিন ও তার অনুসারীরা ছুরি দিয়ে আঘাত করে টাকা ও চেক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় ওই ব্যবসায়ীর চিৎকারে স্থানীয়রা রুহুল ও তার তিন সঙ্গীকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ তাদের তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

তিনি জানান, তাদের নিকট থেকে নগদ চার লাখ বিশ হাজার তিনশত টাকা ও চেক উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধার করার চেষ্টা চলছে। এ ব্যপারে ভুক্তভোগী ব্যবসায়ী সিরাজুল ইসলাম আতাইকুলা থানায় মামলা দায়ের করেছেন।

ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতাআটক হওয়ার ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। তিনি বলেন, কারো ব্যক্তিগত অপরাধের দায় ছাত্রলীগ নেবে না।অপরাধে যুক্ত থাকার প্রমাণ পেলে তাকে স্থায়ী বহিষ্কার করা হবে বলেও জানান তিনি।

খামারে রাতের আঁধারে ষাঁড়ের জিহ্বা কেটে দিল দুর্বৃত্তরা
  • ০১ এপ্রিল ২০২৬
ফিট হয়েই ফিরবেন সাকিব, আত্মবিশ্বাসী বিসিবির ট্রেনার
  • ০১ এপ্রিল ২০২৬
সংসদে পে-স্কেল নিয়ে প্রশ্ন হাসনাতের, এড়িয়ে গিয়ে যা বললেন প্…
  • ০১ এপ্রিল ২০২৬
জাবি ছাত্রী শারমিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
  • ০১ এপ্রিল ২০২৬
১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
ট্রেনে কাটা পরে যমজ শিশুর মৃত্যু
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence