ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

০৬ মে ২০২০, ০৯:৪৭ PM

© ফাইল ফটো

ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে হৃদয় (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর বাগানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর দাদী।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাগানপাড়া এলাকার মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী (১২) গত শুক্রবার রাতে সাড়ে ৮টার দিকে প্রকৃতির ডাকে বাড়ির বাইরে বের হয়। এ সময় একই এলাকার মনিরুল ইসলামের ছেলে হৃদয় তাকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী তামাকপুড়ানো ঘরে নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। শেষে ঘটনা কাউকে না বলার জন্য মেয়েটিকে হুমকি দেয় হৃদয়।

মঙ্গলবার রাতে আবারও লম্পট হৃদয় ওই ছাত্রীকে ডেকে একই ঘটনা ঘটাতে চাইলে তার দাদিকে ধর্ষণের ঘটনা জানায় মেয়েটি। বুধবার দাদি বাদী হয়ে দৌলতপুর থানায় অভিযোগ দিলে স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য কুষ্টিয়ায় প্রেরণ করা হয়।

দৌলতপুর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষক হৃদয়কে গ্রেফতারের চেষ্টা চলছে।

গাজীপুরে তিন ফিলিং স্টেশনকে ৮২ হাজার টাকা জরিমানা
  • ০২ এপ্রিল ২০২৬
রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান-শপিং মল
  • ০২ এপ্রিল ২০২৬
‘সালাহউদ্দিন ভাই মনে হয় ভালো ছাত্র ছিল না’, কেন বললেন শিশি…
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে প্রাণ গেল হেলপারের
  • ০২ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
  • ০২ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬